২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কিশোরীকে পুড়িয়ে হত্যা, বড় বোন গ্রেপ্তার

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার কাঠালিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে ছোট বোনকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করেছে তারই বড় বোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নরসিংদী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার কাঠালিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে ছোট বোনকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করেছে তারই বড় বোন। নিহত শাহিনা আক্তার (১৬) কাঠালিয়া গ্রামের ওমর আলীর মেয়ে। বড় বোন হাবিবা আক্তারকে শনিবার সকালে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সেবক মুনির জানান, শনিবার সকালে ফারুক নামে একজন একটি ভ্যানে করে শাহিনার লাশ নিয়ে এসে জরুরি বিভাগের সামনে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশকে ঘটনাটি জানানো হয়। সদর থানার উপ পরিদর্শক মো. আইয়ুব আলী জানান, খবর পেয়ে ঠিকানা অনুযায়ী গিয়ে জিজ্ঞাসাবাদ করলে হাবিবা বোনকে পুড়িয়ে মারার কথা স্বীকার করে। তার সঙ্গে আর কেউ এই ঘটনায় জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হবে। শাহিনার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আইয়ুব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১০৭ ঘ.