বাগেরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি বাস মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং চুক্তি মেনে বিআরটিসি বাস চালানোসহ চার দফা দাবি পূরণের জন্য রোববার পর্যন্ত সময় বেধে দিয়েছে খুলনা-বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এর মধ্যে দাবি না নামলে সোমবার থেকে বাগেরহাটসহ ওই অঞ্চলের আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা।
পরিবহন মালিক সমিতির নেতারা জানান, ৫ অক্টোবর ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বরিশালে অনুষ্ঠিত মালিক-শ্র্রমিক ঐক্য পরিষদের সভায় তারা এই সিদ্ধান্ত নেন।
কর্মসূচি অনুযায়ী খুলনা জেলার রূপসা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
শনিবার খুলনা-বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মিনা রকিবুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়ে বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সভায় বিআরটিসি বাস চলাচলের বিষয়ে একটি সিদ্ধান্ত হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সড়ক ও রেলপথ) শফিক আলম মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিআরটিসি চেয়ারম্যান এম এম ইকবালও উপস্থিতি ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪টি রুটে ২৪টি বিআরটিসি বাস চালানোর কথা। কিন্তু বিআরটিসি বাস পরিচালনাকারীরা সিদ্ধান্ত না মেনে দক্ষিণাঞ্চলের এই আট জেলার উপর দিয়ে ২৮ টি বাস চালাচ্ছেন।
মিনা রকিব বলেন, বিআরটিসি কর্তৃপক্ষ রোববারের মধ্যে চুক্তি অনুযায়ী বিআরটিসি বাস চলাচল ও মামলা প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে না নিলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট শুরু করা হবে।
বেসরকারি বাস মালিকদের অপর দাবি দুটি হল- দূর পাল্লার (আন্ত:জেলা) বাস বিআরটিএ সদর কার্যালয় থেকে ইস্যুকৃত রুট পারমিটের শর্ত অনুযায়ী শুধুমাত্র জেলা সদরের বাস টার্মিনালে থামানো ও যাত্রী ওঠানামা নিশ্চিত করা এবং শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ টেম্পো, নসিমন, করিমন ও অবৈধ যাত্রীবাহী মোটরসাইকেল চলাচল বন্ধ করা।
বিআরটিসি খুলনা বিভাগীয় ডিপো ব্যবস্থাপক নীহার রঞ্জন মজুমদার বলেন, ১৯৬১ সালের বিআরটিসি অধ্যাদেশ অনুযায়ী তারা বিআরটিসি বাস পরিচালনা করছেন।
তিনি জানান, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণাঞ্চলের ১৪টি রুটে তারা ২৪টি গাড়িই চালাচ্ছেন।
বেসরকারি বাস মালিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে নীহার রঞ্জন বলেন, "এটা উভয়পক্ষের মধ্যে সমঝোতার ব্যাপার। ভবিষ্যতে বিআরটিসি বাস চলাচলে বিঘ
bdnews24