২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী সন্দেহে বান্দরবানে চারজন গ্রেপ্তার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে শনিবার সকালে স্থানীয় জনতা সন্ত্রাসী সন্দেহে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

বান্দরবান, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে শনিবার সকালে স্থানীয় জনতা সন্ত্রাসী সন্দেহে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে। এরা হলেন- খাগড়াছড়ির দীঘিনালার জীবন চাকমা (২৮), রাঙ্গামাটির লংগদু উপজেলার সুবর্ণ চাকমা (২৫), সুমন চাকমা (২২) ও রাসেল চাকমা (২৫)। রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোয়াংছড়ি উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকাল ১০ টার দিকে চার পাহাড়িকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় জনতা তাদের আটক করে।" তিনি জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এরা পার্শ্ববর্তী জেলা থেকে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় অবস্থান নিয়ে অপহরণসহ বিভিন্ন অপকর্ম করে থাকে বলে ওসি জানান। জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা লিয়াকত আলী রোকনী বলেন, "আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।" তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন তারা পার্বত্য চট্টগ্রাম ন্যাশনাল ফ্রন্ট (সিএইচএনএফ-চিটাগং হিলট্রাক্টস ন্যাশনাল ফ্রন্ট) নামের একটি পাহাড়ি সন্ত্রাসী গ্র"পের সদস্য। আগস্ট মাসে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাবার বাগানের দুই কর্মকর্তা-কর্মচারী অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা আটজনও পুলিশের কাছে স্বীকার করেছেন তারা সিএইচএনএফ এর সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএস/এমএসবি/১৯২৮ ঘ.