বেনাপোল, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় শনিবার সকালে বেনাপোল চেকপোস্টের বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জওয়ানরা সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে ১১ জনকে আটক করেছে।
বেনাপোল বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার হারুণ-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতে পাচারের সময় শনিবার সকাল আটটার দিকে বিডিআর জওয়ানরা ১১ জনকে আটক করে।
এরা হলেন- সুব্রত মজুমদার, বাবুল মজুমদার, চন্দ্র রায়, জাহাঙ্গীর আলম, ওদুদ শেখ, ফারুক শেখ, আবু বক্কর, শাকিল আহমেদ, ওমর ফারুক, তৈয়ব আলী ও এনায়েত আলী। এদের অধিকাংশের বাড়ি বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।
আটক জাহাঙ্গীর আলম জানান, দালালরা তাদেরকে ভাল কাজ দেওয়ার আশ্বাস দিয়ে ভারতে নিয়ে যাচ্ছিল।
আটকদেরকে বিডিআর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান নায়েক সুবেদার হারুণ-অর-রশীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৪ ঘ.
bdnews24