দিনাজপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে অভিযান চালিয়ে শুক্রবার রাতে এক হাজার ৪ বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক করেছে বিডিআর।
দিনাজপুর-৪০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আখতার হামিদ জানান, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর নবাবগঞ্জ উপজেলায় ভাদুরিয়া বাজারে অভিযানের সময় একটি ট্রাকে তল্লাশি চালায়।
বিডিআরের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিডিআরের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিডিআর কর্মকর্তা আখতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24