২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনশ্রীতে কিশোরকে গুলি করে হত্যা

রাজধানীর বনশ্রী এলাকায় শুক্রবার সকালে সন্ত্রাসীর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। নিহত জহিরুল (১৫) এলাকার সঞ্চিতা স্টোরের বিক্রয়কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 06:11 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বনশ্রী এলাকায় শুক্রবার সকালে সন্ত্রাসীর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। নিহত জহিরুল (১৫) এলাকার সঞ্চিতা স্টোরের বিক্রয়কর্মী। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে দোকান খোলার পরপর স্থানীয় একটি ছেলের সঙ্গে জহিরুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ছেলেটি জহিরকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ওসি আলী আহমেদ জানান, জহিরুলের সঙ্গে পাশের বাড়ির এক গৃহকর্মীর সখ্য ছিল। বিষয়টি নিয়ে এর আগে এক যুবকের সঙ্গে তার একাধিকবার কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে জহিরুলকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/১২০৯ ঘ.