২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পিকআপ চালক খুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমির হোসেন (২৮) নামে এক পিকআপ চালক খুন হয়েছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 07:39 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমির হোসেন (২৮) নামে এক পিকআপ চালক খুন হয়েছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে সুত্রাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) তোফাজ্জল হোসেন জানান, যাত্রাবাড়ীর গোলাপবাগ রেলগেটের কাছে রাত সাড়ে ১১টার দিকে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। তার পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমির হোসেন গোলাপবাগে হুমায়ুন সাহেবের গলিতে থাকতেন। তার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০১৩৫ ঘ.