২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে শেরপুরে একজনের যাবজ্জীবন

শেরপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 11:35 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

শেরপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুরশিদ আলম দুপুরে এই রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- শেরপুর পৌর এলাকার সেখহাটি গ্রামের আলাল উদ্দিন (২৮)। রায় ঘোষণার সময় আলাল আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) চন্দন কুমার পাল। তিনি জানান, ২০০৬ সালের ২৯ এপ্রিল দুপুরে সেখহাটি গ্রামের ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে আলাল। পরে শেরপুর সদর থানায় করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলায় নয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান পিপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৩৩ ঘ.