২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

আটদিন পর বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে গত ৬ অক্টোবর ৯৬ ঘণ্টার জন্য উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আটদিন পর বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে গত ৬ অক্টোবর ৯৬ ঘণ্টার জন্য উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর দুইদিন আগে ৪ অক্টোবর দুপুরে বয়লারের বিককে লিকেজ ধরা পড়ার পর দুর্ঘটনার আশঙ্কায় এবং মেরামতের লক্ষ্যে উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। ওই ত্র"টি মেরামতের পর ৬ অক্টোবর রাত ১১টার দিকে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়। কিন্তু রাত ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেওয়ায় পুনরায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বুুধবার সন্ধ্যায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেরামত কাজে অতিরিক্ত সময় লেগেছে। ত্র"টি সারানোর পর আজ বিকেল ৪টায় উৎপাদন শুরু হয়েছে।" প্রতিদিন গড়ে ১৬শ' মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম দেশের অন্যতম এ সার কারখানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/২১২০ ঘ.