ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি সমস্যার কারণে মঙ্গলবার বিকালে বিকল হয়ে পড়া রাজধানীর মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ৩০ হাজার টেলিফোন গভীর রাতে সচল হয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপ-পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেলিফোনগুলো রাত ১টার দিকে সচল হয়েছে।
সুইচ রুমে কারিগরি ত্র"টির কারণে বিকেল ৪টার একটু পরে হঠাৎ করে '৯৩' সিরিজের ৩০ হাজার টেলিফোন অকেজো হয়ে পড়ে।
তবে ওই এক্সচেঞ্জের অধীন '৮৩' সিরিজের নম্বরগুলো সচল ছিল।
বিটিসিএল কর্মকর্তা জানান, এক্সচেঞ্জের যন্ত্রপাতি সরবরাহকারী ফ্রান্সের অ্যালকাটেল কোম্পানির সঙ্গে ই-মেইল ও টেলিফোনে যোগাযোগের মাধ্যমে পরামর্শ নিয়ে ত্র"টি সারানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/১১৩২ ঘ.
bdnews24