ফেনী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মঙ্গলবার ভোররাতে টহল পুলিশের ওপর গুলিবর্ষণ করেছে একদল ডাকাত।
পরে দুপক্ষের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এতে দুপক্ষের কেউ গুলিবিদ্ধ হয়নি। তবে এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়েছে এক ডাকাতকে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি প্রদীপ কুমার দাস ও উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ছাগলনাইয়া থানা পুলিশের একটি দল রাত ৩টার দিকে ফেনী-ছাগলনাইয়া সড়কের বিভিন্ন অংশে টহল দিচ্ছিল।
টহল গাড়িটি পাঠাননগর এলাকায় গেলে একদল ডাকাত অজ্ঞাতস্থান থেকে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এ সময় তারা দুজন এবং একজন সহকারী উপ-পরিদর্শকসহ চারজন আহত হন।
ওসি জানান, পুলিশ পিস্তলের তিন রাউন্ড এবং রাইফেলে চার রাউন্ড গুলি ছুড়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মিজান (৩২) নামে এক ডাকাতকে আহতাবস্থায় একটি এলজিসহ আটক করে।
মিজান ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রুহিতয়া গ্রামের আবু তাহেরের ছেলে।
ওসি প্রদীপ জানান, গ্রেপ্তার করা মিজান জিজ্ঞাসাবাদে তার সহযোগীদের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় এএসআই পল্টু বড়
bdnews24