২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল

জাপান ও চীনে চুক্তিভিত্তিক নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপান ও চীনে চুক্তিভিত্তিক নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে। জাপানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে ছয় মাস। আর চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে। আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৮৫৫ ঘ.