২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ইউএই'র চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী আব্দুল আসুর সোমবার রাতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী আব্দুল আসুর সোমবার রাতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ওই বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। পরে রিয়াজ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২২৪০ ঘ.