২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বৌদ্ধ মূর্তি উদ্ধার

রাঙামাটি শহরে বাংলাদেশ বেতার কেন্দ্র মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে সোমবার সকালে পিতলের তৈরি একটি বৌদ্ধ মূর্তি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

রাঙামাটি, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরে বাংলাদেশ বেতার কেন্দ্র মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে সোমবার সকালে পিতলের তৈরি একটি বৌদ্ধ মূর্তি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আব্দুল কদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ি কুমিল্লায়। কেতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব ও পুলিশের একটি দল যাত্রীবাহী বাসটি থেকে চার ইঞ্চি উচ্চতার পিতলের একটি বৌদ্ধ মূর্তি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/এমএসবি/২১০৩ ঘ.