২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় যুবলীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদাবাজীর অভিযোগে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, যুবলীগ নেতা মিজানসহ ১০ জনকে আসামি করে সোমবার কলমাকান্দা থানায় একটি মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

নেত্রকোনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজীর অভিযোগে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, যুবলীগ নেতা মিজানসহ ১০ জনকে আসামি করে সোমবার কলমাকান্দা থানায় একটি মামলা করা হয়েছে। এলাকার সিধলী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল বারেক তালুকদারের ছেলে মিলন তালুকদার মামলাটি করেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেনের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । ওসি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে গত ৫ অক্টোবর কৈলাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলীর নেতৃত্বে ১০ যুবলীগ নেতাকর্মী বারেক তালুকদারকে দোকান থেকে ডেকে যুবলীগ নেতা মিজানের ঘরে নিয়ে যায় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা বারেককে মারধর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪৮ ঘ.