জামালপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের মেলান্দহ উপজেলার হরকা বিলপাড় থেকে সোমবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
যুবকটি বয়স ২০-২২ বছর হতে পারে। তার পরনে চেক শার্ট ও কালো জিন্স প্যান্টস ছিল বলে পুলিশ জানিয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানায়, দুর্বৃত্তরা রোববার রাতে ওই যুবককে জবাই করে হত্যার পর লাশ হরকা বিলপাড়ে বট গাছের নিচে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24