২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি

উজান থেকে নামা পাহাড়ি ঢলে নওগাঁর ছোট যমুনা, আত্রাইসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নওগাঁ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা পাহাড়ি ঢলে নওগাঁর ছোট যমুনা, আত্রাইসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার মান্দা পয়েন্টে আত্রাই ও ফকিন্নী নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে। এর ফলে ওই দু'টি নদীর বেড়িবাঁধের ভিতরে বসবাসরত প্রায় পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নওগাঁ পাউবো'র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জানান, শুক্রবার দুপুর থেকে আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে শুরু করে। রোববার দুপুর পর্যন্ত তা বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। "এতে আত্রাই নদীর ডান তীরের নুরুল্ল