২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পশ্চিম উপলতা গ্রামে রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

চাঁদপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পশ্চিম উপলতা গ্রামে রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো. জাহেদ (৭) ও মহিন (৬) পশ্চিম উপলতা সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। জাহেদের বাবা মো. শাহ আলম এবং মহিনের বাবা মো. হানিফা জানান, দুপুরে জাহেদ ও মহিন স্কুল থেকে ফিরে বাড়িতে লুকোচুরি খেলছিল। ঘরের টিনের বেড়ার সঙ্গে বিদ্যুতের ছেঁড়া তার লেগে থাকায় টিনের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহত অবস্থায় আলীগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৪ ঘ.