২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ঘুমন্ত অবস্থায় হামলায় শিশু নিহত

জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামে শনিবার রাতে একটি পরিবারের ঘুমন্ত সদস্যদের ওপর প্রতিবেশীর হামলায় এক শিশু নিহত হয়েছে। পরিবারটির আরও তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নেত্রকোনা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামে শনিবার রাতে একটি পরিবারের ঘুমন্ত সদস্যদের ওপর প্রতিবেশীর হামলায় এক শিশু নিহত হয়েছে। পরিবারটির আরও তিনজন আহত হয়েছে। নিহত শিশুর নাম নাসিমা আক্তার (৯)। নাসিমার বাবা আবুল কাশেম (৩৭), মা শাহনাজ পারভীন (৩২) ও বড় বোন আকলিমা খাতুনকে (১৩) আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বরাত দিয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ জানান, উপজেলার আগিয়া ইউনিয়নের ধুপা গ্রামের আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশী সিদ্দিক মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন শনিবার রাত ১টার দিকে জানালা ভেঙে আবুল কাশেমের ঘরে ঢুকে তাদের রামদা দিয়ে কোপাতে থাকে। তিনি বলেন, ঘটনাস্থলেই নাসিমা আক্তার মারা যায়। আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ নাসিমার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৬ ঘ.