২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দি গ্রামে রোববার দুপুরে বোমা বিস্ফোরণে ফজলু (৩৫) নামে একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দি গ্রামে রোববার দুপুরে বোমা বিস্ফোরণে ফজলু (৩৫) নামে একজন আহত হয়েছেন। তাকে আড়াইহাজারের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগুয়ান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ফজলু তার বাড়ির সামনে খড়কুটো পরিস্কার করার সময় টেনিস বল আকৃতির একটি বস্তু কুড়িয়ে পান। কুড়িয়ে পাওয়া ওই বস্তুটি তিনি বাড়িতে এনে রাখেন। দুপুর ১২টার দিকে ওই বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ফজলু গুরুতর আহত হন। বিস্ফোরণে তার দুই পা ঝলসে গেছে বলে ওসি জানান। তিনি জানান, বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০০৩ ঘ.