ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এরা হলেন- আলী আজম (৪০) ও মো. কামাল (৩২)। তাদের বাড়ি সরাইলের মোগলটুলী গ্রামে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা জানান, বিকেল ৫টার দিকে বারিউড়া এলাকায় হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়।
বাসটি আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫০ ঘ.
bdnews24