২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ডায়রিয়ায় আরও একজনের মৃত্যু

পাবনায় ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সদর উপজেলার চর কোষাখালী গ্রামের রিপন (১২)। এ নিয়ে গত তিনদিনে চারজনের মৃত্যু হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

পাবনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সদর উপজেলার চর কোষাখালী গ্রামের রিপন (১২)। এ নিয়ে গত তিনদিনে চারজনের মৃত্যু হল। এ ছাড়া শতাধিক রোগী পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার মারা যান তিনজন এরা হলেন- পুলিশ কনস্টেবল ইউনুস আলী (৩৫), মর্জিনা খাতুন (৩৬) ও স্বপ্না (২)। সিভিল সার্জন অফিস জানায়, পাবনা জেলার নয়টি উপজেলাসহ শহরে আকস্মিকভাবে ব্যাপক ডায়রিয়া দেখা দেয়। গত এক সপ্তাহে শিশু ও বৃদ্ধসহ ৬৯০ জন আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সিভিল সার্জন ডা. এএইচএম খায়রুল আলম চৌধুরী ডায়রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবহাওয়া পরিবর্তন, অসময়ে বৃষ্টি ও বিশুদ্ধ পানির সংকটের কারণে এই ডায়রিয়া দেখা দিয়েছে। সিভিল সার্জন জানান, ডায়রিয়া মোকাবেলায় শহরে ১৯টি টিম গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.