২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বাস্তবতা বিবেচনায় অবৈধ রিকশা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না'

বাস্তবতা বিবেচনা করার কারণে পুলিশ রাজধানীতে অবৈধ রিকশা উচ্ছেদ অভিযান শুরু করতে পারছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস্তবতা বিবেচনা করার কারণে পুলিশ রাজধানীতে অবৈধ রিকশা উচ্ছেদ অভিযান শুরু করতে পারছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। বুধবার রাজারবাগ পুলিশ লাইন টেলিকম মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মহানগর পুলিশ প্রধান বলেন, "ঢাকা শহরে পাঁচ লাখ অবৈধ রিকশা চলছে। কিন্তু বাস্তবতার কারণে পরিকল্পনা থাকলেও এগুলো উচ্ছেদ করা যাচ্ছে না। পুলিশ এ রিকশাগুলোকে ছেড়েও দিচ্ছে না, আবার একেবারে নির্মূল মিশনেও নামছে না। আমরা একটা মাঝামাঝি পন্থা নিয়েছি।" জঙ্গিদের তথ্য সংগ্রহ করে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে জানিয়ে শহীদুল হক বলেন, "মহানগর পুলিশের কাছে বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা জঙ্গিদের কোন তালিকা নেই। এর আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তার সবই হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।" নগরীর যানজট নিরসনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, "এ জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম ডিভিশনের পুলিশ কর্মকর্তারাও কাজ করে যাচ্ছেন।" যানজটের কারণ হিসেবে চিহ্নিত একশ'৯৮টি ভবনের তালিকা ইতিমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ( রাজউক) কাছে পাঠানো হয়েছে জানিয়ে মহানগর পুলিশ প্রধান বলেন, চিহ্নিত এসব ভবনে কার পার্কিং এর জায়গা বাণিজ্যিকভাবে ব্যাবহার হচ্ছে। তিনি আরও জানান, বিভিন্ন সময়ে আটক তিন হাজার নয়শ' রিকশা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া সম্প্রতি ফিটনেসবিহীন চার হাজার তিনশ' গাড়ি আটক করা হয়। এর মধ্যে পাঁচ শ' গাড়ি ছাড়া বাকীগুলো মালিকরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন। এসব গাড়ি রাজধানীর কোনও সড়কে দেখা গেলে চুক্তি বরখেলাপের ায়ে মামলা হবে বলে জানান শহীদুল হক। পুলিশ হেফাজতে থাকা রিকশা ফেলে না রেখে ঢাকার বাইরে দরিদ্রদের ব্যবহারের সুযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এর আগে আটক রিকশা নিয়ে দুর্নীতি ও বাণিজ্যের অভিযোগ উঠেছে। তাই এ নিয়ে পরে সিদ্ধান্ত হবে। স