২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ১৫টি কলেজে শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন

রাজশাহী শিক্ষা বোর্ড এ বছর ১৫টি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে। কলেজগুলোকে পাইলট কার্যক্রমের আওতায় এনে আগামী ১৪ অক্টোবর এ ব্যাপারে প্রশিক্ষণ শুরু করা হবে বলে বোর্ড কর্তৃপক্ষ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 07:01 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

রাজশাহী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী শিক্ষা বোর্ড এ বছর ১৫টি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে। কলেজগুলোকে পাইলট কার্যক্রমের আওতায় এনে আগামী ১৪ অক্টোবর এ ব্যাপারে প্রশিক্ষণ শুরু করা হবে বলে বোর্ড কর্তৃপক্ষ জানায়। বোর্ডের সচিব অধ্যাপক তানবিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম বছর পরীক্ষামূলকভাবে ১৫টি কলেজের শিক্ষার্থীদের নিবন্ধন অনলাইনে সম্পন্ন করা হবে। আগামী বছর থেকে বোর্ডের অধীন সকল কলেজের শিক্ষার্থীদের নিবন্ধন এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এবার যেসব কলেজকে আওতাভুক্ত করা হয়েছে সেগুলো হলো- রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, নওগাঁ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি আদিনা ফজলুল হক কলেজ, নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সরকারি এসআর মহিলা কলেজ, জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ ও জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.