জয়পুরহাট, প্রতিনিধি অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট শহরের নতুন হাট এলাকা থেকে মঙ্গলবার ভোরে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হল- মোমিন ও মিলন। মোমিনের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার রিভলভার উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাজীব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোমিনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তার বাবা শহরের তাঁতীপাড়া এলাকার বঙ্গ ডাকাত হিসেবে পরিচিত ছিল। বঙ্গ ডাকাত কয়েক বছর আগে গণপিটুনিতে নিহত হয়।
এ ছাড়া মিলন শহরের আরাম নগর এলাকার আফতাব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/০০৩০ .
bdnews24