চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কারাগারে নূর মোহাম্মদ (৫০) নামে এক হাজতি মঙ্গলবার ভোর রাতে মারা গেছেন।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মুস্তাফিজুর রহমান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নূর মোহাম্মদ মারা যান।
তার বাড়ি নোয়াখালী জেলার সুধারামপুর উপজেলায়। তিনি একটি ডাকাতি প্রস্তুতির মামলায় ২০০৮ সালের ফেব্র"য়ারি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। মামলাটি বিচারাধীন।
মুস্তাফিজুর আরো জানান, গত ২৭ সেপ্টেম্বর থেকেই নূর মোহাম্মদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় সপ্তাহখানেক আগে তার আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়।
ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24