২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামায়াতের আলাদা প্যানেল বিএমএ নির্বাচনে

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে আলাদাভাবে চূড়ান্ত প্যানেল দিয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত চিকিৎসকেরা। জামায়াত এর আগে বিএনপি সমর্থিত ড্যাবের সঙ্গে নির্বাচন করলেও এবার আলাদাভাবে 'ন্যাশনাল ডক্টরস ফোরাম' এর ব্যানারে প্যানেল ঘোষণা করেছে। বিএনপি-জামায়াত জোট গড়ার পর থেকে পেশাজীবীসহ বিভিন্ন ফোরামের নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও এবার বিএমএ নির্বাচনে দুটি দলের সমর্থিতরা আলাদাভাবে লড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে আলাদাভাবে চূড়ান্ত প্যানেল দিয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত চিকিৎসকেরা। জামায়াত এর আগে বিএনপি সমর্থিত ড্যাবের সঙ্গে নির্বাচন করলেও এবার আলাদাভাবে 'ন্যাশনাল ডক্টরস ফোরাম' এর ব্যানারে প্যানেল ঘোষণা করেছে। বিএনপি-জামায়াত জোট গড়ার পর থেকে পেশাজীবীসহ বিভিন্ন ফোরামের নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও এবার বিএমএ নির্বাচনে দুটি দলের সমর্থিতরা আলাদাভাবে লড়ছে। এবার বিএমএ নির্বাচনে এ দু'টিসহ পাঁচটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার রাত ৮টা ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এ দিন দুপুরে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ প্যানেলের প্রধান তিনটি পদে মনোনয়ন নিশ্চিত হয়ে যায়। এ প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক মাহমুদ হাসান, মহাসচিব পদে ডা. শরফুদ্দিন আহমেদ ও যুগ্ম-মহাসচিব পদে ডা. এম এ আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থিত ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্যানেলে সভাপতি পদে এ কে এম আজিজুল হক ও মহাসচিব পদে কারাবন্দি ডা. এজেডএম জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ ডাঃ মোস্তাক রহিম স্বপন ও যুগ্ম সম্পাদক ডাঃ ফরাদ হালিম ডোনার মনোনয়ন চূড়ান্ত করা হয়। ডা. জাহিদকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। জাসদ ও ওয়ার্কাস পার্টি সমর্থিত প্যানেল বাংলাদেশ চিকিৎসক সংসদের সভাপতি পদে লড়ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম, মহাসচিব পদে ডা. মুশতাক হোসেন, কোষাধ্যক্ষ পদে আহমেদ আবু সালেহ ও যুগ্ম-মহাসচিব ডা. কামরুল হাসান জায়গীরদার। সিপিবি সমর্থিত ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর প্যানেলের সভাপতি পদে মনোনয়ন তুলে নেওয়ায় কেবল সাধারণ সম্পাদক পদে ড. শাকিল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত ইসলামী সমর্থিত ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি পদে অধ্যাপক এম এ কামরুল হাসান, মহাসচিব পদে রুহুল আমিন, কোষাধ্যক্ষ পদে মোঃ ওয়ালিউল্লাহ, যুগ্ম- মহাসচিব পদে ডা. আনোয়ারুল আজিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ নভেম্বর চিকিৎসকদের সংগঠন বাংলাদেশে মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নির্বাচন হবে। ৪০টি কার্যনির্বাহী পদ ও ২৮৭টি কাউন্সিলর পদের জন্য মোট ২৫ হাজার সদস্য ভোট দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/এসএইচ/২৩৩৫ ঘ.