২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী শহরের লেক রোড এলাকা থেকে ১০ হাজার টাকার জাল নোটসহ শুক্রবার রাতে তাসলিমা আক্তার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

পটুয়াখালী, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী শহরের লেক রোড এলাকা থেকে ১০ হাজার টাকার জাল নোটসহ শুক্রবার রাতে তাসলিমা আক্তার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটক করা জাল নোটগুলো একই নম্বরের একশ' টাকার বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, আটক তাসলিমা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছেন। তিনি জানান, তাসলিমার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.