২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে শুক্রবার রাতে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

চাঁদপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে শুক্রবার রাতে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে এসব জাল উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চাঁদপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি জানান, এসব জাল তিনটি বস্তায় ভরা ছিল। উদ্ধার করা জাল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৬ ঘ.