২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দু'দল পরিবহন শ্রমিকের সংঘর্ষে আহত ১৯

গাইবান্ধা জেলা মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়নের দুই গ্র"পের সংঘর্ষে শ্রমিকনেতাসহ ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এই ঘটনায় জেলা বাস টার্মিনাল থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

গাইবান্ধা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা জেলা মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়নের দুই গ্র"পের সংঘর্ষে শ্রমিকনেতাসহ ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এই ঘটনায় জেলা বাস টার্মিনাল থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। আহতদের মধ্যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিল, রবিউল ইসলাম ও আমিনুর রহমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজিজার রহমান, মইনুল হক, হাবিবুর রহমান, আবু হোসেন, মাসুদসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকবর হোসেন জানান, সকাল ১১টার দিকে বাস টার্মিনাল এলাকায় কিছু শ্রমিক মিছিল নিয়ে জেলা শ্রমিক কার্যালয়ে তালা লাগাতে গেলে বর্তমান কমিটির পক্ষের শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা দিয়ে একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এই ঘটনায় প্রায় তিন ঘণ্টা টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে লাঠিচার্জ ও চার রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান। ওসি জানান, কোনো পক্ষ এখন পর্যন্ত মামলা করেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪৮ ঘ.