ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমার বৃহস্পতিবার সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়মিত মেডিকেল চেকআপ করেছেন। চোখ ও দাঁতের পরীক্ষা শেষে রাষ্ট্রপতি দুপুর সোয়া ১টার দিকে বঙ্গভবনে ফিরে আসেন।
বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি সকাল সোয়া ১১টায় সিএমএইচ-এ যান। ব্রিগেডিয়ার জেনারেল ডা. আনোয়ার রাষ্ট্রপতির চোখ ও ডেন্টাল সার্জন ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুদ্দিন তার দাঁত পরীক্ষা করেন।
এ সময় রাষ্ট্রপতির চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ছাইদুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৭ ঘ.
bdnews24