ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১০ দিন আগে ঢাকা ছেড়েছিলেন তিনি।
সফরে সাধারণ পরিষদে ভাষণ দেওয়া ছাড়াও বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও তার বৈঠক হয়।
দেশে নেমে বিমানবন্দরে শেখ হাসিনা সমবেত কর্মী-সমর্থকদের বলেন, "আমি ভালো আছি; সুস্থ আছি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।"
প্রধানমন্ত্রীকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট সকাল সাড়ে ৮টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কয়েক হাজার নেতা-কর্মীও ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয় বিমানবন্দরের বাইরে। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় তারা।
প্রধানমন্ত্রীর গাড়িবহর তার সরকারি বাসভবনের উদ্দেশে যাত্রা করলে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে নেতা-কর্মীদের ভিড়ে আটকে পড়ে। ওই সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে হ্যান্ডমাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ
bdnews24