২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে ছিনতাইকারীর হাতে যুবক নিহত

ছিনতাইকারীদের ছুরিতে শাহবাগের আজিজ সুপার মাকের্টের সামনে এ টি এম ফজলুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ফজলুল্লাহর স্বজনরা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে। এ ঘটনায় পুলিশও বিভ্রান্তিতে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ছিনতাইকারীদের ছুরিতে শাহবাগের আজিজ সুপার মাকের্টের সামনে এ টি এম ফজলুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ফজলুল্লাহর স্বজনরা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে। এ ঘটনায় পুলিশও বিভ্রান্তিতে রয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। ফজলুল্লাহর সঙ্গে থাকা অন্য ব্যক্তি শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, "পুরো ঘটনাটি বিভ্রান্তিকর। তারা ঘটনাটি যেভাবে ঘটেছে বলছে তাতে সময় এবং স্থানের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ঘটনার যে স্থানের কথা বলা হচ্ছে (আজিজ সুপার মার্কেটের সামনে) তার আশেপাশের নৈশপ্রহরীদের জিজ্ঞাসা করে এ ধরনের কোনও ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি।" ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এটা ইসলামী ছাত্র শিবিরের অভ্যন্তরীণ কোন্দলও হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের বড় ভাই নুরুল্লাহ সাংবাদিকদের জানান, ফজলুল্লাহ ঢাকা মহানগর পূর্বের ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ছিলেন। নুরুল্লাহ বলেন তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শহীদুল্লাহ হলের ছাত্র। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। এতে বলা হয়েছে, পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষক, ছাত্র এবং শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষক ও ছাত্ররা হাসপাতালে নিহতের লাশ দেখে তা সনাক্ত করতে পারেনি। এতে আরো বলা হয়েছে, বিভাগ এবং হলের রেকর্ডপত্র দেখে কর্তৃপক্ষ নিশ্চিত তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১৪৬ঘ.