২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুজন খুন, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় বৃহস্পতিবার পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। এর মধ্যে নাচোলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারী ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় বৃহস্পতিবার পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। এর মধ্যে নাচোলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহতরা হলেন- সদর উপজেলার মহারাজনগর গ্রামের মফিজ (৫৫) ও নাচোল উপজেলার মেসদহর গ্রামের আবু জাতকার (৪২)। নাচোল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেসদহর এলাকার বাসিন্দা জাতকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার আব্দুল লতিফের ছেলে ফারুক ও হারুন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় আত্মীয়-স্বজনরা তাকে খোঁজাখুঁজির করতে থাকে। এক পর্যায়ে এলাকার একটি আখ ক্ষেতে তার লাশ দেখতে পায়। পুলিশ রাতে লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফারুক ও হারুনের মা জলেনুর বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সদর উপজেলার মহারাজনগর গ্রামে নৌকায় কে আগে উঠবে এ নিয়ে তর্ক বিতর্কের জের ধরে মফিজের সঙ্গে কয়েকজন যাত্রীর হাতাহাতি হয়। এতে মফিজ আহত হন এবং বৃহস্পতিবার মারা যান। সদর থানায় কর্তব্যরত কর্মকর্তা এএসআই আতোয়ার রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.