২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ডেপুটি স্পিকার প্রার্থী দিলে আমরা প্রত্যাহার করতাম: আওয়ামী লীগ

বিএনপির অনাগ্রহের কারণেই দলটি থেকে ডেপুটি স্পিকার দেওয়া যায়নি বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার রাতে তিনি বলেন, "নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে আওয়ামী লীগের পক্ষ থেকে স্পিকারের কাছে প্রস্তাবিত নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম পাঠানো হয়েছিল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির অনাগ্রহের কারণেই দলটি থেকে ডেপুটি স্পিকার দেওয়া যায়নি বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার রাতে তিনি বলেন, "নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে আওয়ামী লীগের পক্ষ থেকে স্পিকারের কাছে প্রস্তাবিত নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম পাঠানো হয়েছিল।" ডেপুটি স্পিকার হিসেবে বিএনপি এসময়ের মধ্যে কারো নাম প্রস্তাব করলে অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর নাম আওয়ামী লীগ প্রত্যাহার করে নিত বলে দাবি করেন আবুল কালাম আজাদ। এর আগে ক্ষমতাসীন মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ সংসদকে আরো কার্যকর ও গণতান্ত্রিক করতে বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার করার ঘোষণা দিয়েছিল। বিরোধীদলের সদস্যদের বিলম্বিত শপথ গ্রহণের সূত্রে এর বাস্ত