২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৭৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু

দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন দেশের প্রায় সাত কোটি ৩৩ লাখ ভোটার। দেড় যুগ পর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে প্রত্যাশা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 04:31 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় দেশের ৪৭৯ট উপজেলায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান কাঠামোর অন্যতম স্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন দেশের প্রায় সাত কোটি ৩৩ লাখ ভোটার। খাগড়াছড়ির দিঘীনালা ও কক্সবাজারের উখিয়ায় নির্বাচন স্থগিত থাকায় ৪৭৯টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। শীতের মধ্যেও কেন্দ্রগুলোতে এসে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন নানা বয়সের মানুষ। ভোট দিতে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে সিইসি বলেন, ''আমরা সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত আশ্বাস দিতে পারি অতীতের মতো হিংসাত্মক ঘটনা ঘটাবার কোন সুযোগ এবার নেই এবং সংশ্লিষ্ট সকলে এবার নির্দ্বিধায় ও নিঃসঙ্কোচে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।'' দেড় যুগ পর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় এ নির্বাচন। এর আগে ১৯৮৫ সালে প্রথম ও ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় একাধিক দিনে উপজেলা নির্বাচন হলেও এবারই প্রথম একযোগে সারাদেশের উপজেলাগুলো নির্বাচন হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলায় সরকার দিনটিকে সাধারণ ছুটি (সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা ছাড়া) ঘোষণা করেছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মঙ্গলবার মধ্যরাত থেকেই সারা দেশে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। ভোটের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রাখা হবে না। তবে অনুমোদিত ব্যক্তি ছাড়া মোবাইল ফোন নিয়ে কেউ ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না। দেড়যুগ পর প্রতীক্ষিত এ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছেন প্রধা নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি ভোটারদের আশ্বাস দেন। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি বলেন, ''কোনো ধরনের প্রলোভন কিংবা প্ররোচণায় নয়-বরং ঠাণ্ডা মাথায় আপনাদের কাছের যোগ্য প্রার্থীকে আপনার ভোট প্রদান করবেন যাতে একটি দক্ষ, সৎ ও দায়িত্ববান উপজেলা প্রশাসন কায়েম হয়।'' দেশের জনগণকে 'গণতন্ত্রের অতন্ত্র প্রহরী' উল্লেখ করে এ নির্বাচনে জনগণের রায়ই প্রতিফলিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা নির্বাচনে এবারই প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ও অমোচনীয় কালির কলম ব্যবহার করা হচ্ছে। বস্তুত নবম জাতীয় সংসদ নির্বাচনেই দেশে প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহৃত হয়। আইনশৃঙ্খলার আয়োজন উপজেলা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মতোই অবাধ ও সুষ্ঠু আরেকটি নির্বাচন করতে পারবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে তা দলীয় পরিচয় নির্বিশেষে কঠোর হাতে দমন করা হবে বলে সাবধান করে দেন মন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ জানান, উপজেলা নির্বাচনের দিন সারাদেশে ৩৮ হাজার সেনা সদস্য, ১৬ শ' নেভি, দুই শ' কোস্ট গার্ড, তিন লাখ ৮৮ হাজার আনসার, পাঁচ হাজার র‌্যাব, ৬৯ হাজার পুলিশ ও ১২ হাজার বিডিআর সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্ত্রে ১৪ থেকে ১৬ জন আইনশৃঙ্খলাবাহিনী রয়েছে। উপজেলা নির্বাচনে আইন-শৃংখলা রক্ষায় ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন রয়েছে। নির্বাচনে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটাররা যাতে নির্বিঘে