২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে ব্যাপক ভেজাল বিষয়ে উচ্চ আদালতে রিট

খাদ্যের মান নিশ্চিত করতে কেন 'জাতীয় খাদ্য নিরাপত্তা বিষয়ক পরামর্শক কাউন্সিল' গঠনের নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শাতে সরকারের ওপর রুল নিশি জারি করেছে উচ্চ আদালত। এ জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পরামর্শ পরিষদটি গঠনে সরকারের নিষ্ক্রিয়তা বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ অনুযায়ী কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই বিষয়েও কারণ দর্শাতে বলা হয়েছে সরকারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খাদ্যের মান নিশ্চিত করতে কেন 'জাতীয় খাদ্য নিরাপত্তা বিষয়ক পরামর্শক কাউন্সিল' গঠনের নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শাতে সরকারের ওপর রুল নিশি জারি করেছে উচ্চ আদালত। এ জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পরামর্শ পরিষদটি গঠনে সরকারের নিষ্ক্রিয়তা বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ অনুযায়ী কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই বিষয়েও কারণ দর্শাতে বলা হয়েছে সরকারকে। রোববার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করা এক রিটে বিচারপতি এ বি এম খায়রুল হক ও মো. আব্দুল হাইয়ের বেঞ্চ এ আদেশ দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সচিবদের দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এইচআরপিবি'র অ্যাডভোকেট মনজিল মোরশেদ আদালতে অভিযোগে বলেন, " ভেজাল খাদ্যের কারণে সা