২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের নির্দেশ

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে আদালত। মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আহসানুল হক হেনার আবেদনের পরিপ্র্রেক্ষিতে রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শককে (সিআইডি) এই নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম) - চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে আদালত। মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আহসানুল হক হেনার আবেদনের পরিপ্র্রেক্ষিতে রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শককে (সিআইডি) এই নির্দেশ দেন। গত বছর ১২ ফেব্র"য়ারি ১০ ট্রাক অস্ত্র মামলা অধিকতর তদন্তের জন্য মহানগর পিপি আহসানুল হক হেনা আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগের আদেশ দিলে পুলিশ কর্তৃপক্ষ এএসপি ইসমাইল হোসেনকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা সিআইডির গাজীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ঈসমাইল হোসেনের অধীনে গত নয়মাসে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এছাড়া তিনি ঢাকায় অবস্থান করায় তার পক্ষে মামলা তদন্ত করাও অনেকটা কঠিন। এ কারণেই ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে।" ২০০৪ সালের ২ এপ্রিল মধ্যরাতে কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের এ বিরাট চালানটি নিয়ে তখন দেশব্যাপী ব্যাপক আলোচনা হয়। অস্ত্র উদ্ধারের পর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র মামলায় ৪৩ জনকে এবং চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন। ২০০৬ সালের ১৭ জানুয়ারি থেকে এ মামলা দুটির বিচার কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালের ২৫ আগস্ট মামলা দুটির অভিযোগপত্র দাখিল এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএল/এমএসবি/২১৫০ ঘ.