ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এক বছরের জন্য পুনঃনির্বাচিত হয়েছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) কার্যকরী কমিটি।
বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় নোয়াবের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে সর্বসম্মতিক্রমে পুনঃনির্বাচিত হয়েছেন যথাক্রমে ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বুধবার সংগঠনের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে এএমএম বাহাউদ্দীন, আতিকুল্লাহ খান মাসুদ, তসলিমউদ্দীন চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, মোজাম্মেল হক ও মাহাফুজ আনাম পুনঃনির্বাচিত হয়েছেন।
১৮টি শীর্ষ জাতীয় ও আঞ্চলিক বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা নোয়াবের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১০১ঘ.
bdnews24