২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশাচ্ছন্ন সারাদেশ

আবারও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের অধিকাংশ এলাকা। বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের বেশিরভাগ এলাকা ছিল কুয়াশাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও দু' একদিন মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের অধিকাংশ এলাকা। বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের বেশিরভাগ এলাকা ছিল কুয়াশাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও দু' একদিন মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরও দু'একদিন কুয়াশা থাকবে। উত্তর-পশ্চিমাঞ্চলে সূর্যের মুখ দেখা যাবে কম। শৈত্য প্রবাহ না থাকলেও কুয়াশার কারণে শীত অনুভূত হচ্ছে।" তিনি জানান, মঙ্গলবার থেকেই ঢাকা ও উত্তরাঞ্চলে কুয়াশার দাপট শুরু হয়। বুধবার তা সারাদেশে ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের আকাশ আংশিক মেঘলাসহ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২০০০ ঘ.