২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বিদায়ী সাক্ষাতে নির্বাচন পরিস্থিতি আলোচনা

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করে তাকে নবম জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি অবহিত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সোমবার বঙ্গভবনে এ সাক্ষাতের পর সিইসি সাংবাদিকদের জানান, সংসদ নির্বাচনের পর আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কেও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করে তাকে নবম জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি অবহিত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সোমবার বঙ্গভবনে এ সাক্ষাতের পর সিইসি সাংবাদিকদের জানান, সংসদ নির্বাচনের পর আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কেও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। সিইসি এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতিকে তিনি জানান, এবার 'অভূতপূবর্' নির্বাচন হয়েছে। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ থাকলে ভোটারের অংশগ্রহণও থাকে ব্যাপক। ভবিষ্যতেও নির্বাচনে এমন পরিস্থিতি বজায় রাখতে পারলে ভোটারের ব্যাপক অংশগ্রহণ অব্যাহত থাকবে। শামসুল হুদা জানান, আগামী মাসের যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন হবে। তিনি বলেন, ''এখনও সব সাংসদের শপথ না হওয়ায় সংসদ সদস্যদের ভোটার তালিকা প্রস্তুত হয় নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সব তথ্য পাওয়ার পর অন্যান্য বারের মতোই তফসিল ঘোষণা হবে। তিনি বলেন, "এ বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে আমাদের কথা হয়েছে।'' উপজেলা নির্বাচনে কোনও ধরনের সহিংসতা হবে না এ আশা প্রকাশ করে সিইসি বলেন, "ইতোমধ্যে উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীতে অন্যান্যদের সঙ্গে সেনা মোতায়েনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।'' তিনি জানান, নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে ইসি সতর্ক রয়েছে। সেই সঙ্গে নির্বাচনোত্তর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারও ভূমিকা রাখবে। অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির সিইসির সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৯৪৬ঘ.