ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চলতি বছরের (২০০৯ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সরকারী তথ্য বিবরণীতে এ খবর জানিয়ে বলা হয় বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে সাধারণ ছুটির অন্তুর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদিত ছুটির তালিকায় ১৩ দিন সাধারণ ছুটি ও ৯ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। ২২দিনের এ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি পড়েছে ১০দিন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৩৪ঘ.
bdnews24