২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বন্য হাতির আক্রমণে একজন নিহত, আহত ২

বান্দরবানের লামা উপজেলায় রোববার ভোরে বন্য হাতির আক্রমণে জুলেখা বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

বান্দরবান, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলায় রোববার ভোরে বন্য হাতির আক্রমণে জুলেখা বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জুলেখার স্বামী বদি আলম (৫০) ও মেয়ে কুলসুমা (১২)। তাদের লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লামা থানার সহকারী উপ-পরিদর্শক নুরুন্নবী জানিয়েছেন, ভোরে গজালিয়া ইউনিয়নের বুড়ির ঝিড়ি এলাকায় বন্য হাতির একটি দল বদি আলমের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে জুলেখা বেগম মারা যান এবং তার স্বামী ও মেয়ে আহত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে বলে তিনি জানান। বিডিনিউজে টায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৭৫১ ঘ.