২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যান তাজুলকে পদ থেকে অপসারণ করেছে ওয়েস্টমন্ট

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরকারী ওয়েস্টমন্ট পাওয়ারের চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুককে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরকারী ওয়েস্টমন্ট পাওয়ারের চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুককে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, পরিচালনা পর্ষদকে পাশ কাটিয়ে নিজস্ব উদ্যোগে শেখ হাসিনার বিরুদ্ধে 'উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা' দায়ের এবং তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ার পর গত ৫ জানুয়ারি কোম্পানির বোর্ড সভায় তাজুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে মামলাটির সঙ্গে ওয়েস্টমন্ট পাওয়ার কোম্পানির কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন কোম্পানির বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দাতো যোসেফ চং চেক আহ্। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৮১৪ঘ.