ভোলা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সরকারি কলেজের সামনে শুক্রবার সকালে ট্রাকের চাপায় নূর নবী (১০) নামে এক কিশোর নিহত হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান শেখ এ তথ্য জানিয়েছেন।
নিহত নবীর বাবার নাম মেহের আলী। বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামে।
ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৪ ঘ.
bdnews24