ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার বেশকিছু ভিআইপি বন্দি ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ঈদ উদযাপন করবেন।
এসব ভিআইপিসহ অন্য সব বন্দিদের জন্য প্রথামত ঈদের দিনে বিশেষ খাবার সরবরাহ করবে কারা কর্তৃপক্ষ।
মহাপরিদর্শকসহ কারাগারের সব কর্মকর্তারা বন্দিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেও বড় দুর্নীতিসহ নানা অপরাধের দায়ে আটক এসব কথিত ভিআইপি বন্দির জন্য আলাদা ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
গত কয়েক মাসে দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ অনেক ভিআইপি কারাবন্দি মুক্ত হলেও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সাংসদ কারাগারে রয়েছেন। কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য তিনটি ঈদের জামাতের ব্যবস্থা করেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিআইপি বন্দিদের জন্য আলাদা জামায়াতের ব্যবস্থা রাখা হয়েছে।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে ঢাকা ও কাশিমপুরে সাবেক মন্ত্রী, সাংসদ ও সচিব মিলে প্রায় ৩৫ জন ভিআইপি বন্দি রয়েছেন। এদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও কারাগারের বন্দিদের জন্য মোট তিনটি জামাতের ব্যবস্থা করা হয়েছে।"
তিনি জানান, কারাগারে সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার নাজমুল হুদা, মির্জা আব্বাস, মহিউদ্দিন খান আলমগীর, লুৎফুজ্জামান বাবর, মীর নাসির উদ্দিন, সালাহউদ্দিন আহমেদ, আমান উল্ল
bdnews24