ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের অর্থাৎ ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।
সরকারি এক সংবাদ বিবরণীতে চাঁদ দেখার বিষয়টি টেলিফোন ও ফ্যাক্সে বা অন্য কোন ভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।
এর জন্য টেলিফোন নম্বরগুলো হল- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৬৪০৭, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭। ফ্যাক্স নম্বর হল, ৯৫৫৮৩৩৭।
বিবরণীতে বলা হয়, ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণ, শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে (বায়তুল মুকাররম) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৫১৩ঘ.
bdnews24