চাঁদপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চাঁদপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, বরগুনা ও বরিশালসহ কয়েকটি জেলায় কয়েকজন পীরের অনুসারী ও তরিকাভুক্তরা মঙ্গলবার ঈদ উদযাপন করছেন। মূল জনগোষ্ঠী ও আলেমরা দেশের আকাশে চাঁদ দেখা অনুযায়ী ঈদ উদযাপন করলেও কয়েকদশক ধরে কয়েকটি স্থানে এই ব্যতিক্রম চালু করেছেন কয়েকজন পীরের অনুসারীরা।
চাঁদপুর জেলার পাঁচ উপজেলার প্রায় ৫০টি, পটুয়াখালীর চার উপজেলার ২৪টি, বরগুনার চার উপজেলার ৯টি গ্রামের এসব মানুষ ঈদ উদযাপন করছে।
বিশেষ করে সৌদি আরবসহ বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা যাওয়ার খবরের ওপর নির্ভর করে তারা রোজা ও ঈদ পালন করেন। বাংলাদেশের সঙ্গে ভৌগোলিক দূরত্ব ও সময়ের বড় ধরণের পার্থক্য তারা বিবেচনায় নেন না। এবারও তারা দেশের অন্যান্য স্থানের চেয়ে দু'দিন আগে রোজা শুরু করেন। সোমবার তাদের ৩০ রোজা পূর্ণ হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: চাঁদপুর জেলার পাঁচ উপজেলার প্রায় অর্ধশত গ্রামে মঙ্গলবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের প্রয়াত পীর মাওলানা ইসহাকের বড় ছেলে ও সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সাদ্রা গ্রামের ঈদের প্রধান জামায়াত বেলা ১১টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন তিনি নিজে।
এছাড়া একই আদর্শের অনুসারী অন্য গ্রামগুলোতেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতে সহস্রাধিক লোক অংশগ্রহণ করে।
মাওলানা আবু জোফার আরও জানান, গত ৩০ আগস্ট মিশর, নাইজেরিয়া ও লিবিয়ায় রমজানের চাঁদ দেখা যাওয়ার খবরে সাদ্রাসহ চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামের লোকজন ৩১ আগস্ট থেকে রোজা রাখা শুরু করে।
হাজীগঞ্জের সাদ্রা এলাকার অধিবাসী মো. সেকান্দর (৫৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার আমরা এক সাথে ছয় ভাই ঈদের নামাজে অংশগ্রহণ করেছি। বেশ ভালোই লাগছে। পরিবারের সকল সদস্য মিলে আমরা প্রতিবার ঈদ উদযাপন করি।"
চাঁদপুরের অন্য যেসব গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে সেগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল
bdnews24