২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস উল্টে উত্তরবঙ্গ মহাসড়কে সারা রাত যানজট

ঈদে বাড়ি যাওয়ার পথে প্রচণ্ড যানজটে শিকার হয়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। সোমবার টাঙ্গাইল বাইপাস সড়কে উত্তরবঙ্গ থেকে আসা একটি একটি বাস রাস্তার মাঝখানে উল্টে গেলে সারারাত কোন যানবাহন চলেনি মহাসড়কে। পরে বাসটিকে মহাসড়কের ওপর থেকে সরানো হলে মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে আবার যানবাহন চলতে শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 05:44 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে বাড়ি যাওয়ার পথে প্রচণ্ড যানজটে শিকার হয়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। সোমবার টাঙ্গাইল বাইপাস সড়কে উত্তরবঙ্গ থেকে আসা একটি একটি বাস রাস্তার মাঝখানে উল্টে গেলে সারারাত কোন যানবাহন চলেনি মহাসড়কে। পরে বাসটিকে মহাসড়কের ওপর থেকে সরানো হলে মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে আবার যানবাহন চলতে শুরু করে। ঈদে বাড়ি যাওয়ার ধুমে অতিরিক্ত যানবাহনের চাপের সঙ্গে এই ঘটনায় সারারাত বাসে-ট্রাকে-গাড়িতে বসে, দাঁড়িয়ে রাত কাটাতে হয় যাত্রীদের। রমজানের শেষ দিনে অনেকে সেহরী করতে পারেননি সারারাত রাস্তায় আটকে থাকার ফলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মোর্তজা অন্তু সকালে টাঙ্গাইল থেকে জানান, সোমবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের একটি বাস ছাদের অতিরিক্ত মালামালের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গাইল শহরের ঠিক বাইরে বাইপাস সড়কে উল্টে যায়। সারা রাত পর সকাল পৌনে ১১টার দিকে উল্টে যাওয়া বাসটি সরানো হলে আবার যানবাহন চলাচল শুরু হয়। সারারাত যানবাহনগুলো আটকে থাকায় কিছু বাস টাঙ্গাইল শহরে ঢুকে পড়ে। সকালে গাড়ি চলাচল শুরু হলেও চাপ সামলাতে শহরে ঢুকে পড়া বাসগুলো ধীরগতিতে ছাড়া হলে পুলিশের সঙ্গে যাত্রীদের কলহ বেধে তা প্রায় হাতাহাতি পর্যায়ে চলে যায়। এদিকে ঈদে মানুষের বাড়ি যাওয়ার ধুমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সংযোগ সড়কগুলোতে ছিল অতিরিক্ত যানবাহনের চাপ। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগ মহাসড়কের ওপর চন্দ্রা থেকে বিশমাইল পর্যন্ত অতিরিক্ত যানজটের প্রভাব গিয়ে পড়ে আশুলিয়া মহাসড়কের ওপর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এসকে/১১৩৩ঘ.