২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরসহ কয়েকটি স্থানের মানুষ ঈদ করবে মঙ্গলবার

চাঁদপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, বরগুনা, বরিশালসহ কয়েকটি জেলায় বিভিন্ন পীরের অনুসারী ও তরিকাভুক্তরা মঙ্গলবার ঈদ উদযাপন করবে। চাঁদপুর জেলার পাঁচ উপজেলার প্রায় ৫০টি, পটুয়াখালীর চার উপজেলার ২৪টি, বরগুনার চার উপজেলার ৯টি গ্রামের এসব মানুষ ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, বরগুনা, বরিশালসহ কয়েকটি জেলায় বিভিন্ন পীরের অনুসারী ও তরিকাভুক্তরা মঙ্গলবার ঈদ উদযাপন করবে। চাঁদপুর জেলার পাঁচ উপজেলার প্রায় ৫০টি, পটুয়াখালীর চার উপজেলার ২৪টি, বরগুনার চার উপজেলার ৯টি গ্রামের এসব মানুষ ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে। বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা যাওয়ার খবরের ওপর নির্ভর করে তারা রোজা ও ঈদ পালন করেন। এবারো তারা দেশের অন্যান্য স্থানের চেয়ে দু'দিন আগে রোজা শুরু করেন। সোমবার তাদের ৩০ রোজা পূর্ণ হয়েছে। আমাদের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, গত ৩০ আগস্ট মিশর, নাইজেরিয়া ও লিবিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এ খবরে সাদ্রাসহ চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামের লোকজন ৩১ আগস্ট থেকে রোজা রাখা শুরু করে। সে হিসেবে আজ সোমবার ৩০ রোজা পূর্ণ হয়েছে। তাই আগামীকাল মঙ্গলবার হাজীগঞ্জের সাদ্রাসহ চাঁদপুর জেলার ৫ উপজেলার অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে। সকাল সাড়ে ১০টায় মরহুম পীর মাওলানা ইসহাকের বাড়ির সামনে সাদ্রা গ্রামের ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামায়াত হবে বেলা ১১টায় সাদ্রা মাদ্রাসা মাঠে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের মানুষও এদিন ঈদ করবে। চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মির্জাখীল দরবারের শরীফের অনুসারীরাও একইভাবে ঈদ পালন করবে। এ অঞ্চলের বোয়ালখালী, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া এবং কক্সবাজারের চকরিয়ার কমপক্ষে ৩০টি গ্রামে ঈদ হবে। গ্রামগুলো হল- সাতকানিয়ার মির্জাখীল, চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের হারালা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, হারলা, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি, বরকল, বাঁশখালির চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদন্ডী, চর বরমা, আলি নগর, পটিয়া উপজেলার বাহুলী, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগঁও, এ ছাড়াও চকরিয়া টেকনাফ, মহেষখালী, হ্নীলা, কুতুবদিয়া, আলীকদম ও সীতাকুন্ডের মাহমুদাবাদ এলাকায় মীর্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ করবে। লোহাগাড়ার চুনতি, আধুনগর, চাকফিরানি, আমিরাবাদ, সাতকানিয়ার বাজালিয়া, পুরানগড়, মাদার্শা এলাকা থেকে দরবার শরীফের অনুসারীরা ঈদের নামাজ আদায়ের জন্য মির্জাখীলে সমবেত হবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মির্জাখীল দরবার শরীফের ভক্তরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ঈদের নামাজ পড়ার জন্য মির্জাখীল দরবার শরীফে চলে এসেছেন বলে একজন স্থানীয় সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। চন্দনাইশের একজন স্থানীয় সাংবাদিক জানান, প্রায় দুইশত বছর আগে সাতকানিয়ার মীর্জাখীল গ্রামে হযরত মাওলানা মোখলেসুর রহমান জাহাগিরি (র.) দরগাহ শরীফ স্থাপন করেন। সে সময় থেকে হানাফী মাজহাবের অনুযায়ী রোজা ও ঈদসহ সব ধর্মীয় উৎসব বিশ্বের যে কোন স্থানে চাঁদ দেখা সাপেক্ষে করে আসছে। পটুয়াখালী: সদর উপজেলার বদরপুর, ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া সাবুপুরা, বামনিকাঠী, বানাজোড়া, আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, নাইয়া পট্টি, নিশানবাড়িয়া, শাফাখালী ও বাদুরতলী গ্রামের কয়েকশ পরিবার ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে। এদের মধ্যে কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া জাহাগিরিয়া সুফিয়া মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরাও আছে। বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুস আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বের যে কোন স্থানে রমজানের চাঁদ দেখা সাপেক্ষে তারা রোজা রাখেন। সেই অনুযায়ী ঈদও উদযাপন করে। তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় বদরপুর দরবার শরীফে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার অন্যান্য স্থানেও অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। এসব এলাকার মুসল্লিরা পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরীফের পীর এবং চট্টগ্রামের সাতকানিয়া পীর এবং চট্টগ্রামের পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী। ১৯২৮ সাল থেকে এসব এলাকায় প্রতি বছর আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করা হয় বলে খাদেম নাজমুস আকন্দ জানান। বরগুনা: জেলার চারটি উপজেলার নয় গ্রামের সহস্রাধিক মানুষ মঙ্গলবার ঈদ উৎসব উদযাপন করবে। বরগুনার হাইস্কুল সড়কের মোখলেসুর রহমান শরীফ জানান, সদর উপজেলার বরগুনা সদর ইউনিয়নের পাজড়াভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী ও পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া গ্রামের কাদরিয়া তরিকার অনুসারীরা ঈদের প্রস্তুতি নিয়েছেন। এছাড়া বেতাগী ইউনিয়নের লক্ষ্মীপুরা ও আমতলীর কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের কাদিয়ানী স